আগুন... আলম জাহাঙ্গীর



আগুন
    আলম জাহাঙ্গীর


নিজের ভেতর  যে আগুন জ্বলে
তা না জ্বললে সম্ভবত সব-ই
বিস্বাদ লাগতো !  
আগুন ছাড়া কি মানুষ বাঁচে ?
অথচ এখন ভেতরের বাহিরের আগুন
একসাথে চোখের সামনে জ্বলতে দেখে
ঘৃনা ও ভয়ে শব্দহীন চিৎকার করে বলি
আগুনের ভেতর কান্না কেনো শুনি ? 
কার কি পাপে আগুনের বিক্ষোভে পুড়ছে
মানুষ,  এ কি কারো উৎসবের আয়োজন
নাকি অমানুষের যন্ত্রনায় প্রকৃতির হুশিয়ারি
আগুন তুই অপরাধী,  তোর মৃত্যু হবে সমুদ্রে
মানুষ তীরে দাড়িয়ে তা দেখবে
 উৎসবে উললাসে

Comments