মানুষ

 

মানুুষ

আলম জাহাঙ্গীর


মানুষ খুব বিস্ময়কর। তার থেকে বড় বিস্ময়কর হলো মানুষকে বোঝা। মানুষ কেবল জিততেই চায়, হারতে চায় না। কে-কিভাবে-কখন-কাকে পা ধরে টেনে নামিয়ে নিজে উপরে উঠবে- এ নিয়ে মানুষের চিন্তার শেষ নেই।

জিততে হলে যে হারতে হয় মানুষ তা বুঝতে পারে না। এক একটা পরাজয়ের পিছনে এক একটা জয় লুকিয়ে থাকে। মানুষের মধ্যে সে চেতনাবোধ হারিয়ে যায়। মানুষ এতটাই জেতার নেশায় বুদ হয়ে থাকে যে তার ভিতরের সম্ভাবনাময় শক্তিগুলো ক্রমশ লোপ পেতে থাকে।

পরাজয় মানুষকে আপন-পর চেনাতে শেখায়। পরাজয় মানুষকে বন্ধু-শত্রু চিনিয়ে দেয়। অদৃশ্য কুশীলবদের পর্দার পিছন থেকে টেনে বের করে সামনে নিয়ে আসে। পরাজয় থেকে মানুষ শিক্ষা নেয়।

সে শিক্ষা মানুষকে নতুন করে ভাবতে শেখায় ও পরবর্তী পরিকল্পনা এবং কৌশল নিতে সহায়তা করে। এক একটা পরাজয় এক একটা নতুন অভিজ্ঞতার জন্ম দেয়। সে অভিজ্ঞতা মানুষের শক্তি হয়। মানুষের মধ্যে এক অলৌকিক শক্তি তৈরি করে। মানুষের খেলার পিছনের খেলা, তারও পিছনের খেলার হাতগুলো দেখতে পায়।

মুখোশের ভিতরের মুখটা তখন কঠিন সত্য হয়ে বেরিয়ে আসে। সে মুখ মানুষের মুখ নয়। কোন এক বিশ্বাসঘাতক বুনো বিড়ালের মুখ হয়। 

ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এ পি জে আব্দুল কালাম বলেছেন, সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু গল্পটাই পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে। এই মহামূল্যবান বাণীটি কতজন উপলব্ধি করার ক্ষমতা রাখে- তা কে জানে। হয়তো সবাই, কিন্তু অভিনয়টাই যে এখন মানুষের কাছে মুখ্য হয়ে উঠেছে। রঙ্গমঞ্চে এভাবে প্রতিদিন মানুষের আত্মার মৃত্যু ঘটছে। আর দেহটা সে মৃত্যুর ভার গ্রহণ করতে করতে একসময় ক্লান্ত হয়ে পড়ছে হয়তোবা। মানুষ যখন পরাজিত হয় তখন সুসময়ের মানুষেরা তার থেকে মুখ ফিরিয়ে নেয়। এভাবে পরাজয় মানুষের মধ্যে একাকীত্বের অভিজ্ঞতা তৈরি করে | এই একাকীত্ব মানুষের দৃষ্টির গভীরতা বাড়ায়। এই সময়টাতে মানুষ অকৃতজ্ঞ মানুষদের চিনতে পারে। মানুষ সব সময় জয় আর সফলতার পূজারী হয়। কিন্তু সে জয় আর সফলতা কতটা সার্থক সেটা কখনো বিবেচনায় আনে না। এর  ফলে ব্যক্তির চেয়ে জয় মানুষের কাছে বেশি প্রাধান্য পায়। এভাবে জয়ে আসক্ত মানুষেরা নিজেদের ব্যক্তিত্বের বিনাশ ঘটায়। কখনো নিজেরা শক্ত মেরুদণ্ড নিয়ে দাঁড়াতে পারে না। এটাকে মানুষের প্যারাসাইট বা পরজীবী চরিত্র বলা যেতে পারে। জীবনানন্দের অদ্ভুত আঁধার এক কবিতাটির কথা মনে পড়ে গেলো। 

তিনি বলেছেন,
অদ্ভুত আঁধার এক এসেছে এ-পৃথিবীতে আজ,
যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দ্যাখে তারা;
যাদের হৃদয়ে কোনো প্রেম নেই – প্রীতি নেই – করুণার আলোড়ন নেই

Comments

Popular posts from this blog

নগর-পরিকল্পনা

মানুষকে কীভাবে বিশ্লেষণ করবেন