নগর-পরিকল্পনা আলম জাহাঙ্গীর যাকে বলে একেবারে ভরদুপুরে ভূত দেখা! কিন্তু আমি চমকে উঠি নাই। স্বাভাবিক ছিলাম পুরোটা সময়। ঢাকা শহরের ভীষণ ব্যস্ত বাসস্ট্যান্ডটায় সবেমাত্র নেমেছি। মাঝখানে বছরখানেক ঢাকা আসি নাই। সেদিন আমি বাস থেকে নেমে সুনাগরিকের মতোন রাস্তা পার হবো ভেবে ওভারব্রিজের দিকে দ্রুত এগিয়ে গেলাম। চারপাশে ঘন ধুলা উড়ছে, যদিও শুকনা মৌসুম অনেক দেরি। ব্যাগের পকেট হাতড়ে একটা দোমড়ানো-মোচড়ানো টিস্যু বের করে কোনোমতোন নাক-মুখ চেপে ওভারব্রিজের হাতল ধরলাম। গলায় প্যাঁচানো ওড়নাটা খুলে নিয়ে চুল ঢাকলাম। খুব একটা তাড়া নাই, তার ওপর পিঠে বেশ ভারী ব্যাকপ্যাক। ধীরেসুস্থে পা ফেলছি আর এদিক=ওদিক চোখ চলে যাচ্ছে। এই শহর কত দ্রুত চেহারা পাল্টায়! এক বছরেই কেমন অচেনা হয়ে গেছে চারপাশ! হঠাৎ চোখ পড়ল নিচের দিকে। দেখলাম সে দাঁড়িয়ে একটার পর একটা সিএনজিওয়ালার সাথে কথা বলছে। আগের মতোই অস্থির। দাঁড়ানোর ভঙ্গি, হেয়ারকাট, ঘাড়ের গঠন — সবকিছুই সেই একই রকম। এত অসংখ্য মানুষ থাকে এই শহরে, এত এত পথ ছড়িয়ে-ছিট...
Comments
Post a Comment